বেআইনি উচ্ছেদ অভিযান চালালো পুরো প্রশাসকের কর্তারা - The News Lion

বেআইনি উচ্ছেদ অভিযান চালালো পুরো প্রশাসকের কর্তারা

 


দি নিউজ লায়ন;   বৃহস্পতিবার সকালে মালদা শহরের অভিজাত এলাকা হিসেবে পরিচিত ২ নম্বর গভমেন্ট কলোনির বাজার সংলগ্ন এলাকায় বেআইনি উচ্ছেদ অভিযান চালায় পুরো প্রশাসকের কর্তারা। সেখানেই হাজির হয়েছিলেন সদর মহকুমা শাসক ।


৩৪ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন ইংরেজবাজার পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের ওই এলাকায় সরকারি জায়গা দখল করে থাকা একাধিক দোকান ঘর বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে এদিন এই অভিযান চালায় পুরো প্রশাসকের কর্তারা। ইংরেজবাজার পুরসভা কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, এরকমভাবে শহরজুড়ে যেখানেই বেআইনিভাবে জবরদখল রয়েছে, অতিসত্বর সেগুলি দখলমুক্ত করার অভিযান চালানো হবে।


উল্লেখ্য , মালদা শহরের ওই এলাকাটি মালঞ্চপল্লী বাজার হিসাবে সাধারণ মানুষের কাছে পরিচিত। আর এই বাজারের পাশেই রয়েছে ৩৪ নম্বর জাতীয় সড়ক। দীর্ঘদিন ধরে ওই বাজার সংলগ্ন এলাকায় কয়েক কিলোমিটার জুড়ে গড়ে উঠেছে বেআইনি প্রচুর দোকানপাট । এমনকি বেআইনি ধাবা ও পানশালা চলারও অভিযোগ উঠেছে বিভিন্ন মহলে। সেই পরিস্থিতির দিকে নজর রেখেই এবং সাধারণ মানুষের সুবিধার কথা ভেবেই উচ্ছেদ অভিযান চালালো পুরো প্রশাসক কর্তৃপক্ষ।


 পুর প্রশাসক কর্তৃপক্ষ জানিয়েছে, ওই এলাকায় জবরদখলের জেরে নিকাশি নালাগুলো বেহাল হয়ে পড়েছিল। অধিকাংশ এলাকা নিকাশি নালাগুলি বন্ধ হয়ে গিয়েছিল। যার ফলে সামান্য বৃষ্টিতেই মালঞ্চপল্লী,  ২ নম্বর গভমেন্ট কলোনি, কৃষ্ণপল্লি সহ একাধিক এলাকায় জলমগ্ন হয়ে পড়ছে। স্থানীয় বাসিন্দারাও ক্ষোভ-বিক্ষোভ দেখাচ্ছেন। এই পরিস্থিতিতে বেআইনি উচ্ছেদ অভিযান করা ছাড়া আর কোনো উপায় ছিল না। এদিন বুলডোজার চালিয়ে কয়েকশো অস্থায়ী দোকান ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.